কচুয়ায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের চাঁদপুরের কচুয়া বাজার শাখা গত বৃহস্পতিবার নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। এতে কচুয়া উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া এবং ব্যাংকের কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক ননীগোপাল নাথ ও কচুয়া শাখার কর্মকর্তা মেহেদী আল-মিরাজ উপস্থিত ছিলেন।