কঠিন সময়ে ভারতের আবাসন খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নশীল ভারতের আবাসন শিল্প কয়েকদিন আগেও ছিল রমরমা। মানুষের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমি ও ফ্ল্যাট কেনার পরিমাণও বেড়েছিল অনেক। কিন্তু সম্প্রতি এ সম্ভাবনাময় শিল্প এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করা শুরু করেছে। এর সবচেয়ে বড় কারণ ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি।বিভিন্ন ব্যাংক জমি ও ফ্ল্যাট কেনার যে ঋণ দিয়ে আসছিল, তার সুদের হার এই অর্থবছরে বাড়ানো হয়েছে। সে কারণে জমি ও ফ্ল্যাট কেনার পরিকল্পনা যাদের মাথায় ছিল, তারা কিছুটা পিছিয়ে গিয়েছে। তারা অপেক্ষায় রয়েছে, এই সুদের হার কমার। আর এতে ব্যাপক প্রভাব সৃষ্টি হয়েছে আবাসন খাতে। ব্যাংক ঋণের সুদের হার বাড়ায় চাপ পড়েছে ভারতের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়ে। ডিএলএফ, ইউনিটেক ও ডিবি রিয়েলিটির মতো অনেক প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির হার নেমে গেছে অনেকটাই নিচে। মুম্বাই শেয়ারবাজারেও আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম দিন দিন কমছে বলে জানা গেছে।এদিকে বিশ্লেষকেরা আপাতত এই খাতের ঘুরে দাঁড়ানোর কোনো আশাই দেখছেন না। চলতি বছরের শেষদিকে ব্যাংক ঋণের সুদের হার আরও এক দফা বাড়ার আশঙ্কা করছেন তারা। ব্যাংক ঋণের সুদের হার ছাড়াও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও শ্রম খরচ বেড়ে গেছে। বেড়েছে নির্মাণসামগ্রীর দাম।ডিবি রিয়েলিটি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চলতি বছরে তাদের প্রবৃদ্ধি কমেছে ৩৩ শতাংশ। অন্যান্য প্রতিষ্ঠানেরও একই অবস্থা। সবমিলিয়ে ভারতের আবাসন খাত যে পরিস্থিতিতে রয়েছে, তা থেকে উত্তরণ ঘটতে সময়ের প্রয়োজন বলেই মনে করেন বাণিজ্য বিশ্লেষকেরা। ওয়েবসাইট।