প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সম্প্রতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ হস্তান্তর করেছে। চট্টগ্রামের আগ্রাবাদে ৩টি বেসমেন্টসংবলিত ২০ তলা অত্যাধুনিক মাল্টিপারপাস ভবনটি হস্তান্তর অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সাংসদ এম এ লতিফ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহ্রিয়ার কামাল, ডিরেক্টর (কো-অর্ডিনেশন) শাহ্ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।