কনকর্ড এন্টারটেইনমেন্ট ও এমএম ইস্পাহানির মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও এমএম ইস্পাহানির মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এর আওতায় ইস্পাহানির চা ও পটেটো চিপস কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদনকেন্দ্রগুলোতে (ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক ও ফয়’স লেক) সরবরাহ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ, মহাব্যবস্থাপক (করপোরেট) সাঈদ হাসান, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) এম এ খান, বিপণন ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, ইস্পাহানি ফুডস লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) এস এম শওকত হূসাঈন এবং কনকর্ড গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, বিপণন মহাব্যবস্থাপক অনুপ কুমার সরকার ও বিপণন ব্যবস্থাপক উজ্জ্বল কুমার বসাক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।