কনকর্ড এন্টারটেইনমেন্ট ও গ্লোব সফট ড্রিংকসের মধ্যে চুক্তি স্বাক্ষর
কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও গ্লোব সফট ড্রিংকসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তির ফলে গ্লোব সফট ড্রিংকস তাদের উৎপাদিত টাইগার অ্যানার্জি ড্রিংকস ও ব্ল্যাকহর্স অ্যানার্জি ড্রিংকস কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির বিনোদন কেন্দ্রগুলোতে সরবরাহ করবে। অন্যদিকে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানিও তাদের বিনোদন কেন্দ্রগুলোতে গ্লোব সফট ড্রিংকসকে ব্র্যান্ডিং করার সুযোগ দেবে।কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল এবং গ্লোব সফট ড্রিংকসের চেয়ারম্যান হারুন-উর-রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ্ কামালউদ্দিন, বিপণন মহাব্যবস্থাপক অনুপ কুমার সরকার এবং গ্লোব সফট ড্রিংকসের বিক্রয় ও বিপণন পরিচালক মো. খায়রুল আনামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।