কনকর্ড এন্টারটেইনমেন্ট ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। কনকর্ড গ্রুপের এমডি মো. শাহ্ রিয়ার কামাল, ডিরেক্টর কো-অর্ডিনেশন শাহ্-কামালউদ্দিন ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর খন্দকার মো. তৌহিদুজ্জামান বুলবুলের উপস্থিতিতে চুক্তিটিতে সই করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেডের নির্বাহী পরিচলক (মার্কেটিং) অনুপ কুমার সরকার ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের সিওও শাহ্ মাসুদ ইমাম। চুক্তির ফলে কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম ও ফয়েজ লেকে বিজ্ঞাপন, অ্যাক্টিভেশন এবং প্রচার ও বিক্রির সুযোগ পাবে পোলার আইসক্রিম। বিজ্ঞপ্তি