কনকর্ড এন্টারটেইনমেন্ট ও সিলন বিস্কুটসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. ও সিলন বিস্কুটস বাংলাদেশ (প্রা.) লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। কনকর্ড গ্রুপের পরিচালক (কো-অর্ডিনেশন) শাহ্ কামালউদ্দিনের উপস্থিতিতে চুক্তিটিতে স্বাক্ষর করেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক (মার্কেটিং) অনুপ কুমার সরকার ও সিলন বিস্কুটসের কান্ট্রি ম্যানেজার সোমানাথান শ্রিধারান। চুক্তির ফলে সিলন বিস্কুটস বাংলাদেশ (প্রা.) লিমিটেড কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডমে বিজ্ঞাপন, অ্যাকটিভেশন ও সিলন বিস্কুটের প্রচার ও বিক্রি করার সুযোগ পাবে। বিজ্ঞপ্তি।