কনকর্ড এন্টারটেইনমেন্ট-সজীব গ্রুপ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও সজীব গ্রুপের মধ্যে সম্প্রতি তিন বছরের এক চুক্তি হয়েছে। এর ফলে সজীব গ্রুপ তাদের পণ্যের প্রোমোশনাল ব্র্যান্ডিং, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন এবং উৎপাদিত পণ্য কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদন কেন্দ্রে (ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক ঢাকা, ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড চট্টগ্রাম) সরবরাহ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার কামাল এবং সজীব গ্রুপের পক্ষে ডিরেক্টর তারেক ইব্রাহিম চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।