কনকর্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্প্রতি দি সিটি ব্যাংক লিমিটেডের একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সোহেইল আর কে হুসেন, প্রধান যোগাযোগ কর্মকর্তা ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মাসরুর আরেফিন, হেড অব ব্র্যান্ড মো. নাজমুল করিম চৌধুরী, সহকারী ব্যবস্থাপক এহতেশাম মাসকুবা ইলিয়াস এবং কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে কনকর্ড গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, মহাব্যবস্থাপক (বিপণন) অনুপ কুমার সকোর ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এ জেড এম তানভীর আহাদ উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী সিটি ব্যাংক কনকর্ড এন্টারটেইনমেন্টের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম, গো-কার্ট (এক্সটিম রেসিং), ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে ব্র্যান্ডিং ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালাবে। বিজ্ঞপ্তি।