কনকর্ড গার্মেন্টসে ড্যান মজীনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা কনকর্ড গার্মেন্টস দেখতে যান। সেখানে তৈরি পোশাক খাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
কনকর্ড গার্মেন্টসের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, কনকর্ড গার্মেন্টস দেখতে এসে এর প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এ ছাড়া তিনি গার্মেন্টস শিল্পের সমস্যা ও সমাধানের উপায় নিয়ে কনকর্ড গার্মেন্টসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে, যা গার্মেন্টস শিল্পের উন্নয়নে কাজে লাগবে।
কনকর্ড গার্মেন্টসের নিজস্ব কার্যালয়ে এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। তিনি ড্যান মজীনাকে বোতাম দিয়ে তৈরি মার্কিন পতাকা উপহার দেন।