কনকর্ডের ৪০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে বহুতল ভবন নির্মাণে পথিকৃৎ কনকর্ডের ৪০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে কনকর্ড গ্রুপের পক্ষ থেকে বলা হয়, এ সময়ের মধ্যে কনকর্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা এবং অনেক সেতু ও বহুতল ভবন নির্মাণ করে দেশি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছে। তারা কাঙ্ক্ষিত লক্ষ্যের অনেকটা কাছাকাছি পৌঁছাতে পেরেছে। এখন সময় এসেছে আরও সুসংহত করার। তারা যা অর্জন করেছে, তা ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার এবং গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করার। বিজ্ঞপ্তি।