কনফিডেন্স নতুন লবণ নিয়ে এসেছে দেশের বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফিডেন্স সল্ট লিমিটেড দেশের বাজারে প্রথমবাবের মতো নিয়ে এসেছে ‘কনফিডেন্স আয়রন+’ ব্র্যান্ডের আয়রনযুক্ত লবণ। এর ফলে এখন থেকে খাওয়ার লবণের মাধ্যমেই আয়োডিনের পাশাপাশি প্রয়োজনীয় আয়রন পাওয়া যাবে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে কনফিডেন্সের নতুন লবণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কানাডার মাইক্রোনিউট্রিয়েট ইনিশিয়েটিভের (এমআই) এশিয়া অঞ্চলের লবণবিষয়ক পরামর্শক পংকজ জৈন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফিডেন্স সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলাম চৌধুরী, এমআই বাংলাদেশের পরিচালক জেবা মাহমুদ।উল্লেখ্য, কনফিডেন্সের আয়রনযুক্ত লবণ উৎপাদনের সরাসরি সহযোগিতা করেছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান মাইক্রোনিউট্রিয়েট ইনিশিয়েটিভের (এমআই)। বিজ্ঞপ্তি।