কনফিডেন্স সিমেন্টের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ২০ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে দুই টাকা) নগদ এবং ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারিতে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৪ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৫.২৯ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ৯৯.৬০ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২.২৫ টাকা।