কনসিটোর সঙ্গে চুক্তি করেছে সিটিস্কেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল স্টেট কোম্পানি সিটিস্কেপের সব ধরনের জনসংযোগ কার্যক্রম পরিচালনা করবে কনসিটো পিআর। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।
কনসিটো পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরকার মাসুদ হাসান ও সিটিস্কেপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাহিদ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনসিটো পিআরের এমডি মঈন তারিক ও সিটিস্কেপের উপদেষ্টা আলী আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।