কনস্টেবল মো. মনির হোসেনকে ব্রেভারি অ্যাওয়ার্ড দিল এমটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. মনির হোসেনকে ‘এমটিবি ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। গত ৩০ আগস্ট সকালে স্কুলগামী ছোট্ট ছেলে সাজ্জাদ হোসেন চট্টগ্রামের নিমতলার মহেশখালে পা পিছলে পড়ে যায় এবং বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে থাকে। এই দৃশ্য দেখে ইউনিফর্ম পরিহিত অবস্থায় নিজের জীবন বাজি রেখে বিষাক্ত ও ময়লা পানির গভীর খালটি থেকে ছেলেটিকে তুলে আনেন মনির হোসেন। এই সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সম্মাননাপত্র ও অনুদানের চেক তুলে দেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে সম্প্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে এমটিবি। বিজ্ঞপ্তি।