কন্টিনেন্টাল ইনস্যুরেন্স কোম্পানির বিশেষ সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এ সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান তেহসিন রশীদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এ কে এম আজিজুর রহমান, মোহাম্মদ ইকবাল, আরবার রহমান খান, সামসুদ্দোহা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. হাসমত আলী, কোম্পানি সচিব মির্জা মো. আলাউদ্দিনসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা ও মার্কেট লট ৫০টির পরিবর্তে ২৫০টি করার প্রস্তাব করা হয়। যা বিশেষ সাধারণসভায় সর্বসম্মতিতে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।