কম বিনিয়োগ ও কম প্রবৃদ্ধির ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, বাংলাদেশকে ‘স্বল্প বিনিয়োগ ও কম প্রবৃদ্ধির ফাঁদ’ থেকে বেরিয়ে আসতে হবে। যাতে চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনীতিতে অবস্থান আরও ভালো করা যায়।

ঢাকার একটি হোটে​েল আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য ও রপ্তানি বাড়ানোর নীতি-পদক্ষেপ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ড. সেলিম রায়হান।

আহসান মনসুর তাঁর প্রবন্ধে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বৈদেশিক মুদ্রার মজুত কাজে লাগানোর বিষয়ে জোর দেন। এমসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মাহবুব আহমেদ, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।