কমপ্ল্যান নিউট্রি-গ্রো এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হাইন্জ পণ্যের (কমপ্ল্যান, গ্লুকন-ডি, হাইন্জ ক্যাচাপ ও চিলি, নাইসিল) পার্টনার ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি ‘কমপ্ল্যান নিউট্রি-গ্রো’-এর বিপণন শুরু করেছে।বর্তমানে সারা দেশে তিনটি ফ্লেভার বা স্বাদের কমপ্ল্যান নিউট্রি-গ্রো পাওয়া যাচ্ছে—চকোলেট, স্ট্রবেরি ও বাদামক্ষীর। কম্প্ল্যান নিউট্রি-গ্রো দুই থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য একটি সম্পূর্ণ পরিকল্পিত খাদ্য-পানীয়, যা সহজে হজম হয়। কমপ্ল্যান নিউট্রি-গ্রো রোগপ্রতিরোধ শক্তি গঠনের পাশাপাশি বাচ্চাদের স্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করে।এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে উন্নতমানের আমিষ ও মৌলিক বিকাশের পুষ্টি উপাদান, যা শিশুর সর্বোচ্চ বৃদ্ধিতে অপরিহার্য। কম্প্ল্যান নিউট্রি-গ্রোতে আরও রয়েছে ডিএইচএ এবং বুদ্ধি বিকাশের পুষ্টি পদার্থগুলো, যা শিশুদের জ্ঞানবুদ্ধি বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বিজ্ঞপ্তি।