কমফোর্ট হোমস ও রাইজিং সান কটনের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমফোর্ট হোমস লিমিটেড ও রাইজিং সান কটন রিফাইনারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে দুই বিঘা জমির ওপর একটি বহুতলবিশিষ্ট শপিং-কাম-আবাসিক কমপ্লেক্স নির্মাণের ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি ও আমমোক্তারনামা স্বাক্ষরিত হয়।এই চুক্তি অনুযায়ী মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকে কমফোর্ট বেনারশি সেন্টার নামে এই বহুতল কমপ্লেক্সটি নির্মাণ করবে কমফোর্ট হোমস। কমফোর্ট হোমসের ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েতুল্লাহ এবং রাইজিং সান কটনের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমফোর্ট হোমসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম এবং রাইজিং সান কটনের চেয়ারম্যান আলহাজ শেখ আশরাফ হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এম এনায়েতুল্লাহ বলেন, এই শপিং কমফোর্ট বেনারশি সেন্টারে নাগরিক সুযোগ-সুবিধার সবকিছু রাখা হবে। বিজ্ঞপ্তি।