কমলগঞ্জে ঈদবাজার জমেছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হাটবাজার ও বিপণিবিতানগুলোতে এখন প্রতিদিন গভীর রাত পর্যন্ত ব্যাপক হারে ঈদের কেনাকাটা চলছে। কেনাকাটা করতে এসে বিশেষ করে তরুণ-তরুণীরা হালফ্যাশনের ও বাহারি নামের পোশাক এবং নারীরা সুতি ও নেট টিস্যু শাড়ি বেশি পছন্দ করছেন।সরেজমিনে ঘুরে উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র শমশেরনগরের রয়েল প্লাজার মৌমিতা বস্ত্র বিতান, নকশী, সুরভী ক্লথ স্টোর, ইমাদ ফ্যাশন, অপরূপা, নীপা ফ্যাশন, হাই চয়েজ; সুবল ট্রেড সেন্টারের শিকদার ক্লথ স্টোর, আনন্দ ফ্যাশন, জিহাদ ফ্যাশন; রহিম ম্যানশনের শুভেচ্ছা ক্লথ স্টোর, সততা ক্লথ স্টোর; এ আর প্লাজার রঙ্গন ফ্যাশন, মা-মণি ফ্যাশন, বিল্লাল ক্লথ স্টোর, নিউ ফ্যাশন, আল বারাকা ফ্যাশন, তানিয়া ফ্যাশন, জেট টেক্স; তালেব মার্কেটের সালাম ক্লথ স্টোর; আবদুল গফুর প্লাজার দীনা ফ্যাশন, বিমানবন্দর সড়কের সুনিয়া ডিপার্টমেন্ট স্টোর, ফরিদা ফ্যাশন; শ্রীমঙ্গল সড়কের তুষ্টি বস্ত্রালয় এবং স্টেশন রোডের হোসেন প্লাজায় প্রতিদিন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।উপজেলা সদরের ভানুগাছ বাজারের আল আমীন প্লাজার বিচিত্রা ফ্যাশন অ্যান্ড কর্নার, চিফ অ্যান্ড বেস্ট, সৈকি ফ্যাশন, শ্রীলক্ষ্মী বস্ত্রালয়, পাল ব্রাদার্স, মুন্সীবাজারের লাকী ম্যানশনের কুমিল্লা ফ্যাশন, আলী ম্যানশনের আলী ফ্যাশন, প্রভাতী বস্ত্রালয় ও ঢাকা ফ্যাশন, পতনঊষারের শহীদনগর বাজারের সেঞ্চুরি ফ্যাশনেও ব্যাপক হারে চলছে ঈদের কেনাকাটা। দোকানদারেরা জানান, এবারের ঈদে মেয়েদের কাছে মাসাককালি, সানিয়া মির্জা, শাকিরা (ওয়াক ওয়াকা), সুনম ও প্রীতিলতা নামের পোশাকের কদর বেশি। নারীরা নেট টিস্যু, মসলিন টিস্যু ও টাঙ্গাইল শাড়ি কিনছেন বেশি। আরও ছেলেরা কিনছেন জিনসসহ হালফ্যাশনের শার্ট ও বাহারি কাজ করা পাঞ্জাবি। জুতা ও প্রসাধনীর দোকানগুলোতেও ভিড় রয়েছে।