কমলগঞ্জে ঈদের বাজার জমজমাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর সামনে রেখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিপণিবিতান, মার্কেট ও দোকানগুলোতে পোশাক, কাপড়, জুতা-স্যান্ডেল, প্রসাধনী, অলংকার ও সাজসজ্জা সামগ্রীর বেচাকেনা জমে উঠেছে। শমশেরনগর, পতনউষার, মুন্সীবাজার, আদমপুর ও ভানুগাছ বাজারে দিনরাত উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। এসব জায়গায় শিশুদের জামা ৪০০ থেকে পাঁচ হাজার টাকা, ছেলেদের জামা ও প্যান্ট ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা, মেয়েদের শাড়ি ৬০০ থেকে ছয় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।বিক্রেতারা জানান, এবার ভারতীয় বাংলা ও হিন্দি ধারাবাহিক ও ছবির নামে যেসব পোশাক এসেছে, সেগুলোর চাহিদা বেশি। এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট লাভ, নীলপদ্ম, আশিকি (আনরেডি), জলপরি, পঙ্কজ, সৃষ্টিগ্রাম, দিল্লি-৫, দিল্লি-৬, দাবাং-২, ঝিলিক, আওয়ারা, রাশি, বেহুলা, পাগলু, টাপুরটুপুর, জলনূপুর।