প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য একটি সমন্বয় পরিষদ গঠনের লক্ষ্যে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত এক সভায় তাঁত, নকশিকাঁথা, বাঁশ-বেত, মধু, ফুল-শলা ঝাড়ু, মৃৎশিল্প খাতের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের সভাপতিত্বে সভায় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, লেখক-সমাজসেবক আহমদ সিরাজসহ ক্ষুদ্র ও কুটিরশিল্পের দুই শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন। আহমদ সিরাজ বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার ঘটছে না।