কমলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ২৬২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সম্প্রতি বিনা মূল্যে সার বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে মোট ৪০ কেজি করে সার দেওয়া হয়।রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলের সভাপতিত্বে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র বারই।নরেশ চন্দ্র বারই জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি মিলিয়ে মোট ৪০ কেজি করে সার দেওয়া হয়।