কমলগঞ্জে বাঁশ-বেতশিল্পী ও তাঁতিদের নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশ-বেতশিল্পী, বাঙালি মহিলা তাঁতি ও মধুচাষি এবং ব্যাংকারদের মধ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী। সভায় বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ বিভাগের প্রধান সুকোমল সিংহ চৌধুরী ও যুগ্ম পরিচালক এস এম মোহসিন হোসেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন, লেখক-গবেষক আহমদ সিরাজ, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক শংকর চন্দ্র সরকার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আবদুল বাছিত, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক অখিল দেবনাথ, বাঙালি মহিলা তাঁতি সুন্দরী বেগম, রিসান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।