কমলগঞ্জে বিকেবির কৃষি ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) কমলগঞ্জ ও শহীদনগর শাখা সম্প্রতি পাঁচ লাখ ৫৭ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করেছে। স্থানীয় আদমপুর বাজার ও শহীদনগর বাজারে এ ঋণ বিতরণ করা হয়। আদমপুর বাজারে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হোসাইন। এতে কৃষি ব্যাংকের কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক এস সি সরকার, মাঠকর্মী নির্মলেন্দু ভট্টাচার্য এবং কৃষকদের মধ্যে সৈয়দ আহমদ খান, মো. আবদুল করিম, কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের শহীদনগর শাখার ব্যবস্থাপক হায়াত মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি ব্যাংকের আঞ্চলিক মুখ্য ব্যবস্থাপক আনোয়ার হোসেন, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, প্রকৌশলী তওফিক আহমদ, নারায়ণ মল্লিক প্রমুখ।