কমলগঞ্জে সোনালী ব্যাংকের উন্মেষ ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংকের তিনটি শাখা সম্প্রতি উন্মেষ ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।স্থানীয় পৌর মিলনায়তনে আয়োজিত এ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের ডিজিএম আব্দুল হক জিন্নাহ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মৌলভীবাজারের ডিজিএম বিনয় কৃষ্ণ সাহা এবং কমলগঞ্জ পৌরসভার মেয়র হাছিন আফরোজ চৌধুরী ও পৌর কাউন্সিলর মোশাহিদ আলী। ব্যাংকের শমশেরনগর শাখার ব্যবস্থাপক হরিমোহন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভানুগাছ শাখার ব্যবস্থাপক আনোয়ার শুকরানা, মুন্সীবাজার শাখার ব্যবস্থাপক যোগেশ্বর সিংহ ও ঋণগ্রহীতা সঞ্চিতা সিনহা।অনুষ্ঠানে মোট ৪৯ জন ঋণগ্রহীতার মধ্যে প্রকাশ্যে ১২ লাখ ৩৮ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।