কমলগঞ্জে হালখাতার আয়োজন করল কৃষি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও পতনঊষার ইউনিয়নের শহীদনগর শাখায় গতকাল বৃহস্পতিবার হালখাতার আয়োজন করেছে।বিকেবির শাখা দুটিতে সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু হতে না-হতেই ব্যাপক গ্রাহক সমাগম ঘটে এবং তাঁরা একে একে ঋণের কিস্তির টাকা পরিশোধ করেন। আবার অনেকে নতুন ঋণও নেন। এ সময় তাঁদের মিষ্টিমুখ করানো হয়।বিকেবির ভানুগাছ বাজার শাখার ব্যবস্থাপক সায়েদুল আলম ও শহীদনগর বাজার শাখার ব্যবস্থাপক রঞ্জিৎ কুমার চক্রবর্তী জানান, ঋণের পুরো টাকা আদায় না হলেও আশানুরূপ টাকা আদায় হচ্ছে।