কমসেকের সভায় যোগ দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠেয় দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কো-অপারেশন অব দি অর্গানাইজেশন অব দি ইসলামিক কো-অপারেশনের (কমসেক) ৩০তম অধিবেশনে যোগ দিতে গতকাল বুধবার তুরস্ক গেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট ও কমসেকের চেয়ারম্যানের আমন্ত্রণে তিনি এ অধিবেশনে যোগ দিচ্ছেন। কমসেক হলো ওআইসির চারটি স্থায়ী কমিটির একটি। এটির উদ্দেশ্য হলো সদস্যদেশগুলোর সার্বিক উন্নয়নের কর্মকৌশল নির্ধারণ, বাস্তবায়নের পন্থা উদ্ভাবন এবং তদারকি ও মূল্যায়ন করা। বাংলাদেশসহ ৫৬টি দেশ এবং পাঁচটি পর্যবেক্ষক দেশ নিয়ে কমসেক গঠিত।