কমার্স ব্যাংক যশোরে শাখা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড যশোরে একটি শাখা খুলেছে। এটি এই ব্যাংকের ৩৩তম শাখা। ব্যাংকের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকী সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জমান উপস্থিত ছিলেন। ব্যাংকিং সেবা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কমার্স ব্যাংক ইতিমধ্যে কোর ব্যাংকিং প্রযুক্তি, মোবাইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড এবং মহিলাদের জন্য ‘সৃজনী’, ‘নন্দিতা’ প্রভৃতি কর্মসূচি চালু করেছে।অনুষ্ঠানে এ বছর দেশের বিভিন্ন স্থানে আরও পাঁচটি শাখা খোলার মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তি।