কমার্স ব্যাংকের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন আবু সাদেক মো. সোহেল। আবু সাদেক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৭ সালে সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগ দেন। তিনি সোনালীসহ অগ্রণী ও কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক (জিএম) পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখায় দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) ডিএমডি হিসেবে যোগ দেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। বিজ্ঞপ্তি।