কমার্স ব্যাংকের মাধ্যমে আসবে প্রবাসী-আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন তাঁদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) মাধ্যমে দেশে পাঠাতে পারবেন। প্রবাসী-আয় (রেমিট্যান্স) পাঠানোর বৈশ্বিক ব্যবস্থা আইএমইর মাধ্যমে প্রবাসীরা এই অর্থ পাঠাতে পারবেন। এ লক্ষ্যে গতকাল কমার্স ব্যাংক এবং এনসিসি ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম হাফিজ আহমেদ এবং কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাদেক মো. সোহেল চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি