কমেছে দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ সাধারণ মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের এ প্রবণতাও বাড়তে থাকে। বাজার শুরুর প্রথম ঘণ্টা শেষে সূচক গতকালের চেয়ে ৫৬ পয়েন্ট কমে যায় আর দুপুর ১২টা ৪০ মিনিটে তা ৯৭ পয়েন্ট কমে ৪৫২৩ পয়েন্টে দাঁড়ায়। তবে এরপর সূচক কিছুটা উঠতে থাকে। বেলা একটা পাঁচ মিনিটে সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪৫৫০ পয়েন্টে দাঁড়ায়। কিন্তু এরপর আবার নিচের দিকে নামতে থাকে সূচক। বেলা দেড়টায় সূচক ৯৫ পয়েন্ট কমে ৪৫২৫ পয়েন্টে দাঁড়ায়। আর দিন শেষে সূচক ১১৪ পয়েন্ট কমে ৪৫০৬ পয়েন্টে দাঁড়ায়।আজ ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে কমেছে ২২৮টি, বেড়েছে মাত্র ২২টি এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ১৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে।গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে সূচক ৪৬২০ পয়েন্টে এসে ঠেকে।দিনশেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত লিমিটেড, স্কয়ার ফার্মা, এনবিএল ও বেক্সিমকো।