কমেছে সূচক, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৬৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার পর থেকে সূচকের তির নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টির দাম বেড়েছে; কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৮২১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ওরিয়ন ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স প্রভৃতি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৯৩৫ পয়েন্টে। সিএসইতে আজ ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৭টির দাম বেড়েছে; কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি।