কমেছে সূচক, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে উভয় বাজারেই। দিন শেষে সূচক কমলেও শুরুতে বাড়তি প্রবণতা ছিল সূচকে।

ডিএসইতে সূচক কমেছে ১২ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৮৯ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক গতকালের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টিরই দাম বেড়েছে। কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২১ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫২৬ কোটি টাকা লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৩০ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩০৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ৯১টির দাম বেড়েছে, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, প্যারামাউন্ড টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, আরএন স্পিনিং, বেঙ্গল উইন্ডসর, গোল্ডেন সন, আরগন ডেনিমস, ওরিয়ন ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।