কম্বল দিল উত্তরা ফাইন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠা করা চারগাছ এন আই ভূঁইয়া কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের এসব কম্বল দেওয়া হয়। এ সময় উত্তরা ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট মো. মশিউল আজম, কলেজের অধ্যক্ষ মো. মোফিজুল ইসলাম এবং মোকলেছুর রহমান স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট মো. শাহ আলম ও কলেজের প্রভাষকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।