প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক দেশের শীতার্ত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সাত কোটি টাকা মূল্যের এক লাখ পিস কম্বল অনুদান দিয়েছে। ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. সাহাবুদ্দিন আহমেদ গত সোমবার কম্বলের একটি নমুনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।