কর অঞ্চল-৮ ঢাকায় ১৮৭ জন করদাতাকে নতুন টিআইএন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর অঞ্চল-৮ ঢাকার স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়ন ও করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বিতরণ কার্যক্রম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মিলনায়তনে গত রোববার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ১৮৭ জন নতুন করদাতাকে টিআইএন বা করদাতা শনাক্তকরণ নম্বর প্রদান ও স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়ন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৮ ঢাকার কমিশনার কালিপদ হালদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার নাফিসা নূর তালুকদার। বিজ্ঞপ্তি।