কর অফিস, সোনালী ও জনতা ব্যাংকের ট্রেজারি শাখা শনিবার খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করদাতাদের সুবিধার্থে আগামীকাল শনিবার বার্ষিক কর বিবরণী জমা দেওয়ার জন্য আয়কর বিভাগের সব সার্কেল অফিস খোলা থাকবে। এ ছাড়া একই দিন সারা দেশে সোনালী ও জনতা ব্যাংকের ট্রেজারি শাখাগুলোও ব্যাংকিং সময় অনুযায়ী খোলা থাকবে। আগামী রোববার পর্যন্ত বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যাবে। এ জন্য রোববার রাত আটটা পর্যন্ত আয়কর বিভাগের সব সার্কেল অফিস খোলা থাকবে। বিজ্ঞপ্তি।