কর আদায় হাজার কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর মেলা থেকে রাজস্ব আদায় হাজার কোটি টাকা ছাড়াল। সাত দিনের মেলায় পঞ্চম দিন শেষে গতকাল শনিবার সারা দেশে অনুষ্ঠিত কর মেলায় মোট এক হাজার ৯৬ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। এ বছর মেলা থেকে দেড় হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর সূত্র জানায়, আয়কর মেলার পঞ্চম দিনে সারা দেশে এক লাখ দুই হাজার ৯৫৪ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন এক হাজার ৪৬৩ জন। ই-টিআইএন পুনর্নিবন্ধন করেছেন ৯৩২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ২১ হাজার ৩৯টি। আয়কর আদায় হয়েছে ১৬৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৫৭৪ টাকা। পঞ্চম দিন পর্যন্ত আয়কর মেলায় সারা দেশে চার লাখ ৪৯ হাজার ৭৯৩ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৭৯৫ জন। ই-টিআইএন পুনর্নিবন্ধন করেছেন সাত হাজার ৭৪২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৯০ হাজার ৭৩৯টি।