প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় সাধারণ ও ব্যবসায়ী করদাতারা কর আদায়ের বিদ্যমান প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন। তাঁরা কর দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, প্রক্রিয়া সহজ করা না হলে কর আদায় বাড়বে না। মৌলভীবাজার চেম্বার ও সিলেট কর অঞ্চল যৌথভাবে গত রোববার এই মতবিনিময় সভার আয়োজন করে। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে চেম্বারের সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কর অঞ্চলের কমিশনার এম এ জব্বার। এতে বক্তব্য দেন স্থানীয় পৌরমেয়র ফয়জুল করিম ময়ূন, ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আনছার আহমদ, চেম্বারের সদস্য মুহিবুর রহমান, আবদুল হামিদ মাহবুব, মিলন বখত, হাসানাত কামাল, মুনজের আহমদ চৌধুরী, নূরুল ইসলাম প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের উপকমিশনার শাহ আলম ভূঁইয়া।