কর কর্তৃপক্ষের বিশেষ ক্ষমতা বিলোপ চায় মেট্রো চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট প্রস্তাব আমদানি শুল্ক কাঠামো পুনর্বিন্যাস কর অবকাশের সময়সীমা পাঁচ বছর বৃদ্ধি অন্যদের সঙ্গে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের আয়কর হার সুষমকরণআগামী অর্থবছরের বাজেটে কর কর্তৃপক্ষের বিশেষ বিবেচনা প্রয়োগ করার ক্ষমতা বিলোপ করার দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।সংগঠনটি একই সঙ্গে কর অবকাশের সময়সীমা আরও পাঁচ বছর বাড়ানোসহ আমদানি শুল্ক কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্য দূর করার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করে এমসিসিআইয়ের নেতারা বাজেট বিষয়ে তাঁদের যে প্রস্তাব হস্তান্তর করেন, তাতে এসব কথা বলা হয়েছে। এমসিসিআইয়ের সভাপতি এম আনিস-উদ-দৌলা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।এমসিসিআইয়ের প্রস্তাবে বলা হয়েছে, কর কর্তৃপক্ষের বিশেষ বিবেচনা ক্ষমতার অপব্যবহারের কারণে করদাতাকে প্রায়শই বিড়ম্বনার শিকার হতে হয়। এমসিসিআই আরও বলেছে, কর আদায়ের ক্ষেত্রে উচ্চহার ও সংকীর্ণ করভিত্তি বিদ্যমান করব্যবস্থাকে দুর্বল করে রেখেছে। সারা বিশ্বে এটি প্রতিষ্ঠিত সত্য যে, করের মাঝামাঝি হার এবং কর আদায়ের স্বচ্ছ পদ্ধতি কর দেওয়ার ক্ষেত্রে করদাতাদের উৎসাহিত করে। ফলে স্বপ্রণোদিতভাবে কর প্রদানের পরিমাণ বাড়ে এবং কর আদায়কারীর সঙ্গে কর প্রদানকারীর সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়।মেট্রো চেম্বার আরও মনে করে, মুক্ত বাণিজ্যনীতির সঙ্গে সংগতি রেখে আমদানি শুল্ক কাঠামোয় পরিবর্তন হওয়া উচিত। এ ক্ষেত্রে মৌলিক কাঁচামালের শুল্কহার আড়াই শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি। তবে কৃষিজাত দ্রব্য ও তথ্যপ্রযুক্তি খাতের পণ্যের ওপর এই হার এক শতাংশ হওয়া উচিত বলে মনে করে এমসিসিআই। সংগঠনটি অন্তর্বর্তী কাঁচামালের আমদানি শুল্কহার সাড়ে সাত শতাংশ এবং অসম্পূর্ণ অথবা সম্পূর্ণ প্রস্তুত করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কহারের পক্ষে মত প্রকাশ করেছে। তবে মূলধনী পণ্যের ওপর কোনো শুল্কারোপ না করার বিধি অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে। এমসিসিআইয়ের যুক্তি হলো, দেশে উত্পাদিত পণ্যগুলোকে উৎসাহিত করার জন্য মৌলিক কাঁচামাল ও অন্তর্বর্তীকালীন কাঁচামালের ওপর যে শুল্কহার রয়েছে, তাও কমানো উচিত। অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা করে সংগঠনটি বলছে, উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা অর্থনীতির অন্যতম চ্যালেঞ্জ। আবার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগপ্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, রয়েছে ভৌত অবকাঠামোগত দুর্বলতা। অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারি প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি।আসন্ন বাজেটে শিল্প ও কৃষি—উভয় খাতের জন্যই কার্যকর বলিষ্ঠ নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করছে এমসিসিআই। মেট্রো চেম্বার শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার সাড়ে ৩২ শতাংশে নামিয়ে আনার এবং ব্যাংকসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির আয়করের হার অন্য কোম্পানির আয়কর হারের সমান করার দাবি জানিয়েছে। মেট্রো চেম্বার বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়ার ক্ষেত্রে ১৫ শতাংশ হারে মূসকের বিধান রহিত করা; রয়্যালটি, কারিগরি সহায়তা ইত্যাদির জন্য প্রদত্ত ফি হিসেবে দেয় অর্থের পরিমাণ, কোম্পানির বার্ষিক টার্নওভারের ছয় শতাংশ পর্যন্ত হলে তা ব্যয় হিসেবে কোম্পানির আয় থেকে কর্তন করার অনুমতি প্রদানের সুপারিশ করেছে।এমসিসিআই বিশ্বমন্দায় বাংলাদেশের অর্থনীতির ওপর প্রভাব বিষয়ে একটি বিশ্লেষণপত্রও অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে। এতে বিশ্বের উদ্বেগজনক খাদ্য ও জ্বালানি সংকটের সময় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়েছে।বিশ্লেষণপত্রে বলা হয়েছে, বিশ্বব্যাপী চাহিদা কমে যাওয়ার পরও আমাদের জাতীয় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল ছিল।তবে রপ্তানি খাতে বিশেষত, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প একদিকে ক্রমহ্রাসমান চাহিদা ও প্রতিযোগিতামূলক মূল্য অন্যদিকে গ্যাস ও বিদ্যুত্ সংকটের মোকাবিলা করছে বলে এতে উল্লেখ করা হয়।