অদক্ষতা, অসদাচরণ ও অকর্মকর্তাসুলত আচরণের জন্য কর আপিলাত ট্রাইবুন্যালের সদস্য এ কে বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন এই আদেশ দেন। জানা গেছে, বোরহান উদ্দিন গাজীপুর কর অঞ্চলের কমিশনার থাকাকালে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক কনসু্৵লর পদের জন্য আবেদন করেন। প্রাথমিকভাবে নির্বাচিত ছয়জনের তালিকায় নাম না থাকায় সংশ্লিষ্ট সচিবদের বিরুদ্ধে বোরহান উদ্দিন উচ্চ আদালতে রিট করেন। এ কে বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত ছিল, যেকোনো ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিতে হবে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে সেই সুবিধা পাওয়ার কথা। সেই সুবিধা না পাওয়ায় রিট করেছিলাম।’ তিনি আরও জানান, ‘সরকারের সিদ্ধান্ত মেনে আমি রিটটি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছি। এমন অবস্থায় আমাকে বরখাস্ত করা হলো।’