কর কর্মকর্তাদের ক্ষমতা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়ানো হলো। সেই সুবাদে তাঁরা কোনো করদাতার সম্পদ লুকানোর প্রমাণ পেলে তা নিয়ন্ত্রণে নিতে পারবেন। আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশে ১১৬/এ নামের একটি ধারা সংযোজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ধারায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক, কর কমিশনার ও উপ-করকমিশনারকে এই ধরনের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। জানা গেছে, এখন সিআইসি মহাপরিচালক, কর কমিশনার বা উপকমিশনারের কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে যে কোন করদাতা সম্পদ লুকিয়ে রেখেছেন, তাহলে তাঁরা ওই সম্পদ নিয়ন্ত্রণে নিতে পারবেন, যাতে তা সরিয়ে নিতে বা হস্তান্তর করতে না পারেন করদাতা।