কর কর্মকর্তাদের জন্য আইসিএবির পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করদাতা ও করগ্রহীতার মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করতে কর মূল্যায়ন অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে। এ জন্য প্রয়োজন আইএফআরএস ও আইএএসের নীতিমালা অনুয়ায়ী কর মূল্যায়ন।‘কর কর্মকর্তাদের জন্য কর নিরীক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এমন মন্তব্য করেছেন। যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডির পৃষ্ঠপোষকতায় কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। রাজধানীর কারওয়ান বাজারের আইসিবি ভবনে গতকাল রোববার কর্মসূচির উদ্বোধন করা হয়।কর্মসূচির অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহান আরা সিদ্দিকী বলেন, সিএ কর্মকর্তাদের পরিচালিত এই প্রশিক্ষণ থেকে কর কর্মকর্তারা উপকৃত হবেন।অনুষ্ঠানে আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ও প্রশিক্ষণ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির, ডিএফআইডির কর্মকর্তা মো. আবদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।