কর কার্ডের সুবিধা দিতে চিঠি দেবে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর কার্ডধারীদের প্রাপ্ত সুবিধাগুলো নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শিগগিরই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার কর কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। রাজধানীর সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ওষুধ ও রসায়ন ক্যাটাগরিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি ও সাউথইস্ট ব্যাংককে কর কার্ড দেওয়া হয়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মো. হাবিব উল্লাহ ও সাউথইস্ট ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা আমিনুল হক এই সম্মাননা গ্রহণ করেন।
কর কার্ডের মেয়াদ এক বছর। এ সময় কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এ ছাড়া সড়ক, বিমান ও জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, পুত্র-কন্যা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন-সুবিধা, বিমানবন্দরে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা।