কর ফাঁকি রোধে নতুন ব্যান্ডরোল প্রবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি রোধে নতুন ব্যান্ডরোল প্রবর্তন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত শনিবার থেকে এই নতুন ব্যান্ডরোল চালু করা হয়েছে।বিড়ি, সিগারেট, টয়লেট সাবান, মিনারেল ওয়াটার ও কোমল পানীয় বিক্রির ক্ষেত্রে অধিকতর নিরাপত্তামূলক বৈশিষ্ট্যের নতুন ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। আগেও এসব পণ্যে ব্যান্ডরোল ব্যবহার করতে হতো।এনবিআরের সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী প্রথম আলোকে জানান, নতুন ব্যান্ডরোলে পুরোনো ব্যান্ডরোলের সব ধরনের নিরাপত্তামূলক বৈশিষ্ট্যই থাকছে, শুধু রঙের পরিবর্তন হচ্ছে। তবে নতুন ব্যান্ডরোল ছাপা হয়ে বাজারে আসতে সময় লাগবে এবং সেই পর্যন্ত পুরোনো ব্যান্ডরোলই চলবে বলেন জানান মান্নান পাটোয়ারী।জানা যায়, পাঁচ বছর আগে প্রবর্তিত ব্যান্ডরোলে নকল হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় কর ফাঁকির পরিমাণ বাড়ছে। এই ফাঁকি রোধে নতুন ব্যান্ডরোল প্রবর্তন করেছে এনবিআর।বাজারে এখনো নতুন ব্যান্ডরোল লাগানো কোনো পণ্য গতকাল পর্যন্ত দেখা যায়নি। বাজারে নতুন ব্যান্ডরোলবিশিষ্ট পণ্য আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান এনবিআরের কর্মকর্তারা।