কর ব্যবস্থা নিয়ে সুপ্রর গণশুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষণ বিষয়ে চুয়াডাঙ্গায় এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
অক্সফামের সহায়তায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) গত মঙ্গলবার স্থানীয় ওয়েভ ফাউন্ডেশন মিলনায়তনে এই শুনানির আয়োজন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব, উপ-কর কমিশনার খুরশিদ আলম, কাস্টমসের পরিদর্শক মো. হাশেম আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল এবং সুপ্রর জেলা শাখার সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য দেন।