কর ব্যবস্থাপনায় সুশাসনের অভাব রয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রাজস্ব বিভাগের সংস্কার করা হলেও কর ও মূল্যসংযোজন কর (মূসক বা ভ্যাট) ব্যবস্থাপনায় এখনো সুশাসনের অভাব রয়েছে।সিলেটে গতকাল বুধবার কর ও মূসকসংক্রান্ত এক কর্মশালায় বক্তারা এ মতামত দেন। তাঁরা বলেন, ‘কর খাতে সুশাসন নিশ্চিত করতে পারলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর দুটোই বহু গুণে বেড়ে যাবে।’ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকৃতজন নগরের একটি হোটেলে কর্মশালাটির আয়োজন করে। ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের (ইক্যুইটিবিডি) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ ন ম শফিকুল হক, সিলেটের যুগ্ম করকমিশনার নুরুজ্জামান খান, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সাবেক ব্যাংকার এ কে এম শেরাম, বাপার সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, মাসুদ আলম, মোহাম্মদ রেদওয়ান প্রমুখ।প্রাকৃতজনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এহসান কবীর।