কর মেলায় ভিড় বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর মেলার চতুর্থ দিনেও রাজধানীর অফিসার্স ক্লাবে ব্যাপক ভিড় ছিল। হরতালের মধ্যে বিপুলসংখ্যক করদাতাকে করসেবা দেওয়া হয়েছে।
হরতালের কারণে সকালে ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর করদাতাদের সংখ্যা বাড়তে শুরু করে। বিকেলের দিকে বিভিন্ন বুথের সামনে ভিড় করে সেবা নিতে দেখা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ঢাকাসহ কর মেলায় গতকাল ৮৭ হাজার ৫১৬ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন এক হাজার ৮৫৯ জন। পুরোনো টিআইএনের বিপরীতে ইটিআইএনের মাধ্যমে পুনর্নিবন্ধন নিয়েছেন ১০ হাজার ২৭২ জন করদাতা। মেলায় বিবরণী জমা পড়েছে ২২ হাজার ৩৮টি। এতে কর আদায় হয়েছে ২৩৩ কোটি ১৫ লাখ টাকা।
গতকাল পর্যন্ত মেলায় রিটার্ন জমা পড়েছে ৫৯ হাজার ৯০৬টি। এতে মোট আয়কর আদায় হয়েছে ৫৮৮ কোটি ৫৬ লাখ ছয় হাজার ৯২৯ টাকা।