প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর মেলায় আসা-যাওয়া করতে করদাতাদের জন্য বিনা ভাড়ায় পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন রাজধানীর চারটি গন্তব্য থেকে আগারগাঁওয়ের কর মেলা পর্যন্ত সারা দিনই শাটল বাস থাকবে। উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স, বেইলি রোডের অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর এলাকা থেকে চারটি মিনিবাস আসা-যাওয়া করবে। এ জন্য কোনো করদাতাকে কোনো ভাড়া দিতে হবে না।